আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর (যেমন, ডাক্তার, ফার্মাসিস্ট) কাছ থেকে যদি আপনার অব্যবহৃত বা মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন নির্দেশাবলী পেয়ে থাকেন, তবে আপনার ওষুধটি নিষ্কাশন করার জন্য সেই নির্দেশাবলী অনুসরণ করুন। ওষুধের লেবেল, প্যাকেজ বা প্যাকেজের ভেতরের নির্দেশিকায় নিরাপদ নিষ্কাশন নির্দেশাবলী থাকলে তা অনুসরণ করুন ।

আপনার ওষুধের রুটিন মেনে চলার অর্থ হল নির্দেশিত বা নির্ধারিত হিসাবে আপনার ওষুধ গ্রহণ করা - সঠিক ডোজ, সঠিক সময়ে, সঠিক উপায়ে।

নিরাপত্তার কারণে, কিছু নির্বাচিত ওষুধ রয়েছে যেখানে নির্দিষ্ট নির্দেশাবলী রয়েছে যে ওষুধ প্রত্যাহারের বিকল্প সহজলভ্য না হলেই টয়লেটে তাৎক্ষণিকভাবে ফ্লাশ করার জন্য। ওয়াশিংটন স্বাস্থ্য বিভাগ নির্ধারণ করেছে যে নিরাপদ ওষুধ প্রত্যাবর্তন প্রোগ্রাম হল একটি সহজলভ্য ওষুধ প্রত্যাহারের বিকল্প।

আপনার কোনো ঔষধ বা স্বাস্থ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন ।